অন্নপূরা তৃতীয় সপ্তাহে, কিন্তু কিছু প্রশ্ন।
অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০: দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে কেন?
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের ₹৩,০০০ আগামী ১৭ সেপ্টেম্বর DBT-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে—এমন ঘোষণা করা হয়েছে।
কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
আগের ঘোষণা ছিল, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।
সেই জায়গায় সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হচ্ছে ১৭ সেপ্টেম্বর, অর্থাৎ মাসের তৃতীয় সপ্তাহে।
প্রশ্ন হল—হঠাৎ এই পরিবর্তন কেন?
এই ₹৩,০০০ টাকা বহু দরিদ্র মহিলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের মাসিক ওষুধ, খাদ্যসামগ্রী এবং সংসারের প্রয়োজনীয় খরচ এই টাকার ওপর নির্ভর করে।
তাহলে যদি দ্বিতীয় সপ্তাহেই DBT করার মতো প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ থাকে, তাহলে তৃতীয় সপ্তাহ পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে কেন?
আরও একটি প্রশ্ন আছে।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। একই দিনে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথা বলা হচ্ছে এবং সেই দিনই টাকা DBT করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাহলে কি প্রশ্ন করা যায় না—
উপভোক্তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে টাকা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে, নাকি একটি বিশেষ দিনকে কেন্দ্র করে তারিখটি নির্ধারণ করা হয়েছে?
১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালন করা নিয়ে আপত্তি নেই। কিন্তু ভাতা দেওয়ার তারিখের সঙ্গে সেই দিনটিকে যুক্ত করতেই হবে—এমনটা কি জরুরি?
দরিদ্র মানুষের প্রাপ্য টাকা যত তাড়াতাড়ি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছায়, সেটাই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়?
প্রশ্ন খুব সরল—
👉 আগে দ্বিতীয় সপ্তাহে দেওয়ার কথা ছিল, তাহলে সেপ্টেম্বর মাসে তৃতীয় সপ্তাহে কেন?
👉 এই সাত দিনের বিলম্বের প্রশাসনিক কারণ কী?
👉 যদি প্রশাসনিক কারণ না থাকে, তাহলে ১৭ সেপ্টেম্বরকেই কেন বেছে নেওয়া হল?
উত্তরটা সরকারের কাছ থেকেই আশা করছি।
Bengal TIMES News
খবরের সাথে মানুষের পাশে।

Comments
Post a Comment