দিনের শেষে সেরা দশ
দিনের শেষে সেরা দশ রবিবার | ২২ নভেম্বর ২০২৬ Bengal TIMES News সত্যের সাথে সর্বদা সারাদিনের গুরুত্বপূর্ণ ১০টি খবর এক নজরে। ১. হাসপাতালে সংকটজনক অবস্থায় বিজেপি বিধায়ক রেখা পাত্র হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিষক্রিয়ার উপসর্গ নিয়ে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। তাঁর অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। ২. মন্ত্রী সেজে SSC নিয়োগে প্রভাব খাটানোর অভিযোগ, CID-এর জালে অভিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পরিচয় ব্যবহার করে SSC নিয়োগে প্রভাব খাটানোর অভিযোগে জুলফিকার আলিকে গ্রেফতার করেছে CID। নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণার অভিযোগ ঘিরে তদন্ত চলছে। ৩. বাংলায় আদানি গোষ্ঠীর ২৫ বছরের বিদ্যুৎ চুক্তি WBSEDCL-এর কাছ থেকে ১৭৫০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের বিকল্পও রয়েছে। ২০২৮ সাল থেকে সরবরাহ শুরুর কথা। ৪. কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রের ঠিকানা বদল ৩০ নভেম্বরের পর বর্তমান ঠিকানায় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ হওয়ার কথা। নতুন ঠিকানা ও পরিষেবা সংক্রান্ত নি...